মানুষ হতে চাই

বিপ্লব বুঝি না

তবু বিপ্লবী হতে চাই

সুর বুঝি না

তবু গেয়ে যেতে চাই।


পথ চিনি না

তবু হেটে যেতে চাই

যুদ্ধকে ভয় পাই

তবু জয় করে যাই।


নরক দেখিনি

তবু স্বর্গে যেতে চাই

তোমায় দেখিনি

তবু তোমায় পেতে চাই।


অপরাধ করিনি

তবু শাস্তি পেতে চাই

মানুষ আছি

তবু মানুষ হতে চাই।


- নোমান

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com