একুশ আমার

একুশ আমার ভাইয়ের সংগ্রামী দিন।
একুশ আমার ভাইয়ের রক্তে রঙ্গীন।

একুশ আমার মায়ের চোখে জল।
একুশ আমার ছোট বোনের কথা অনর্গল।

একুশ সেতো বাউলের একতারার সুর
একুশ আমার মুখে মা ডাক সুমধুর।

একুশ আমার সাহস, আমার প্রেরণা,
একুশ আমার অহংকার, আমার চেতনা।

একুশ স্বপ্ন দেখা হৃদয়।
একুশ আমার অস্তিত্ত্ব, আমার পরিচয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার লেখা পাঠান

আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।

আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com