কবিতার মৃত্যু
আজ মূত্যু ঘটল একটি কবিতার
সকলের অগোচরে নিস্তব্ধতার
ছদ্মবেশে, যেন দেশে
নেই কোন পাঠক নামের মানুষ।
না মৃত্যু নয়, খুন।
আজ খুন হল একটি কবিতা
পাঠক নামের খুনির অভাবে
অভ্যাসের গুনে অথবা স্বভাবে।
অথচ জন্ম দিল তাকে
পরম স্নেহে
তার জনক
পেল মাতৃত্বের স্বাদ সাথে।
তবুও পড়ে রয় মর্গে
ডোমের বীরত্বের কারনে
নোংরা কাগজের স্তুপে
ছিন্ন ভিন্ন রক্তাক্ত
মৃত কবিতার লাশ
এই আশায়
ফিরিয়ে দেবে তার জীবন
কোন দেবী অথবা খুনী।
- নোমান
১০:২৮ PM
|
লেবেলসমূহ:
কবিতা
|
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার লেখা পাঠান
আপনার অনুভূতি যখন রূপ নেবে কবিতায়, আপনার জীবনদর্শন যখন রূপ নেবে ছোটগল্প বা উপন্যাসে, পর্যবেক্ষণ যদি প্রবন্ধ হয়ে ওঠে, তবে তা পাঠিয়ে দিন। আমরা পৌঁছে দেব মানুষের কাছে।
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
আপনার লেখা পাঠান এই ঠিকানায়ঃ aakal91@gmail.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন